নিজস্ব প্রতিবেদক: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫৭ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি টিম এসআই (নিরস্ত্র) মোঃ রাসেলের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায়। বিকাল আনুমানিক ৩টার দিকে খেওয়ার চর রাবার ব্রিজ সংলগ্ন এলাকায় মোঃ রুপ মিয়ার দোকানের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে দুলু মিয়াকে আটক করা হয়।
আটক দুলু মিয়া (৫৫) উপজেলার খেওয়ারচর চরপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল কাসেম। এসময় তার দেহ তল্লাশি করে ১৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন। রৌমারী থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.