জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার প্রধান সড়কের দুইপাশে অবৈধ টমটম গ্যারেজ ও এলোমেলো পার্কিংয়ের কারণে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। এরই ধারাবাহিকতায় আজ (২ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বিজিবি ক্যাম্প সংলগ্ন চৌধুরী পাড়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক।
অভিযোগ উঠেছে, প্রধান সড়কের দুইপাশে গড়ে ওঠা অসংখ্য অবৈধ টমটম গ্যারেজের কারণে প্রতিনিয়ত রাস্তার উপরেই পার্কিং ও মেরামতের কাজ চলে। এতে সড়ক সংকুচিত হয়ে পড়ে এবং পথচারীদের জীবনের ঝুঁকি বেড়ে যায়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন,
“পৌরসভা কি শুধু বাজারঘাটা ও হাসপাতাল রোড নিয়েই ব্যস্ত? চৌধুরী পাড়ার প্রধান সড়কের অবৈধ পার্কিং ও টমটম গ্যারেজের বিরুদ্ধে তাদের কোনো পদক্ষেপ নেই। ফলে দুর্ঘটনা বাড়ছে, বাড়ছে মৃত্যুও।”
একই এলাকার বাসিন্দা ফয়সাল বলেন,
“অবৈধ টমটম ও মিশুক গ্যারেজের কারণে রাস্তার উপরেই গাড়ি মেরামত করা হয়। এতে আমাদের বাচ্চাদের নিয়ে রাস্তা পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।”
অন্যদিকে, স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ প্রশ্ন তুলে বলেন,
“আর কত মানুষের প্রাণ গেলে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে?”
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে অবৈধ গ্যারেজ ও পার্কিং উচ্ছেদে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
আরও খবর: নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.