
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় এক কৃষককে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। তাদের দাবি মিথ্যা অভিযোগের ভিত্তিতে কৃষককে হয়রানি করা হচ্ছে।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার ধুকুন্দি-চারাবাগ এলাকায় এ অবরোধ করা হয়।
এতে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয় বলে জানিয়েছেন রায়পুরার ওসি মজিবুর রহমান।
পরে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের দেওয়া আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেয় গ্রামবাসী।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কৃষি নির্ভর এই এলাকায় পরিবেশের তোয়াক্কা না করে মাছ ও মুরগীর ফিড উৎপাদন করে আসছিল পুষ্টিরাজ ও আরমান ফিড মিলস্ লি.। তাদের কারখানার পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকার ফলে আশপাশের কৃষি জমিতে চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছিল।
স্থানীয়রা এ বিষয়ে দীর্ঘদিন ধরে মিল কর্তৃপক্ষকে জানালেও সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো বিভিন্ন সময়ে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে মিল কর্তৃপক্ষের বিরদ্ধে।
এরই অংশ হিসেবে বুধবার কারখানা কর্তৃপক্ষের মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় কৃষক শাহিন মিয়াকে (৪০) গেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা বলেন, সমস্যা সমাধানে স্থানীয়দের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রশাসনের পক্ষ হতে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে রায়পুরার ওসি মজিবুর রহমান বলেন, কিছুদিন আগে ওই কারখানাগুলোয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তাতে দিন তিনেক আগে কারখানা কর্তৃপক্ষ থানায় মামলা করেন। সেই মামলার আসামি হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলে, বৃহস্পতিবার সড়ক অবরোধের পরে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি, উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্থানীয়দের সঙ্গে কথা হয়েছে। এক সপ্তাহের মধ্যে কারখানা কর্তৃপক্ষসহ বসে বিষয়টির সমাধান করা হবে।
আরও পড়ুন ঝিনাইগাতীতে রাধা গোবিন্দ মন্দিরে টাইলস স্থাপনে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.