আব্দুস সামাদ স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অনুমোদন বিহীনভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার উপজেলার ১৩নং উমেদপুর ইউনিয়নের গাড়াগঞ্জ সংলগ্ন মেসার্স জে.ভি. ফিলিং স্টেশন থেকে একটি পিকআপযোগে চারটি ড্রামে করে পৌর এলাকার কাজীপাড়া এলাকার আশা অ্যান্ড তানিয়া ইটভাটায় একযোগে প্রায় ৮০০ লিটার ডিজেল সরবরাহ করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে ফিলিং স্টেশনের ম্যানেজার মোজাফফর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন যানবাহ চালকেরা। তারা জানান, দীর্ঘদিন ধরে অনিয়মের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছিল তাদের। এমন কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকলে জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছেন তারা।টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: মালয়েশিয়া পাচার চেষ্টায় নারী-শিশুসহ ৭ জন উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.