
স্টাফ রিপোর্টার
মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবান পার্বত্য জেলার লামা থানার পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সহকারী পুলিশ সুপার মাসুম সরদার (লামা সার্কেল) এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এর তত্ত্বাবধানে ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই দীপন পাল সঙ্গীয় ফোর্সসহ ১ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী নেজামুল হক (৪৭)-কে গ্রেফতার করেন। তার বাড়ি লামা উপজেলার ধুংছা পাড়া এলাকায়।
এছাড়া এএসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ বদিউল আলম (৪০)-কে ফাইতং ইউনিয়নের রহিমাখোলা এলাকা থেকে আটক করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অভিযান
লামা থানা পুলিশ জানিয়েছে, পলাতক আসামী গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আরও পড়ুন নাগরপুরে ৪ অবৈধ ইটভাটায় অভিযান সাড়ে ১২ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.