
নড়াইল প্রতিনিধি
নড়াইলের জ্বালানি তেলের সংকটের মধ্যে অতিরিক্ত মুনাফার আশায় ডিজেল মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পৃথক অভিযানে মোট ৮ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
সোমবার ( ৩০ মার্চ)রাতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.জিন্নতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাউলি পিন্টু শেখ (৫৫)- এর কাছ থেকে নয়টি ব্যারেলে রাখা ১হাজাট ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।তেল মজুত রাখার দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে খায়রুল শেখ(৪৫)-এর কাছ থেকে ২৮ ব্যারেলে রাখা ৬ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেন।একই অপরাধে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়,জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে গোপনে এসব ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলেন ওই দুই ব্যবসায়ী।অভিযান শেষে জব্দ করা ডিজেল স্থানীয় ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রির জন্য দেওয়া হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.জিন্নতুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন আজ কলাবাড়ি ও বারইপাড়া পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পণ্য নিয়ন্ত্রণ আইন,১৯৫৬-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে পিন্টু শেখকে ১০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়েছে। একই অপরাধে আরেক ব্যবসায়ী খায়রুলকে ২৫ হাজার টাকা অর্থ দন্ড করা হয়েছে। জব্দকৃত তেল বিক্রির জন্য ফিলিং স্টেশন দেওয়া হয়েছে বিক্রয় কৃত অর্থ রাজস্ব কোষাগারে জমা প্রদান করা হবে।
আরও পড়ুন স্কুলের সামনে আইসক্রিম বিক্রি, তবুও বইয়ের টান—শিক্ষায় ফিরতে চায় এতিম মেহেদী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.