
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় একটি স্ক্রাপের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং দক্ষিণ পাড়া আমগাছতলা এলাকায় দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে রাস্তার পাশে অবস্থিত সৈয়দ ছালামের দোকানে এ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
তবে দোকানের ভেতরে থাকা দাহ্য পদার্থ, বিশেষ করে প্লাস্টিক সামগ্রী ও কাগজপত্রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুরো দোকানটি পুড়ে যায়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দোকানের মালামালসহ আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত প্রয়োজন।
আরও পড়ুন নাগরপুরে ৪ অবৈধ ইটভাটায় অভিযান সাড়ে ১২ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.