আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপায় যক্ষ্মা রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ রাশেদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সোহেল কুমার বিশ্বাস।
সভায় যক্ষ্মা রোগের লক্ষণ, প্রতিকার এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, যক্ষ্মা এখন আর মরণব্যাধি নয়, নিয়মিত ওষুধ সেবনে এই রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব। তাই সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নার্স সুপারভাইজার সরস্বতী মন্ডলসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি হাসপাতাল চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন ঈদের ছুটিতেও চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.