লাকসাম প্রতিনিধি:
লাকসাম উপজেলা কারাতে একাডেমি ও সিতোরিউ কারাতে দো এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৩টায় লাকসাম স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। এতে কারাতে শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা এবং লাকসাম প্রেসক্লাবের হামিদুল ইসলাম, আব্দুস সাত্তার, এস এম রুবেল।
সৈয়দ মিজানুর রহমান হিরনের সভাপতিত্বে এবং কারাতে কোচ হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারাতে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, কারাতে শুধু একটি খেলা নয়, এটি আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন, নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলার মাধ্যমে কারাতে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বাড়াতে পারে। এই ধরনের কার্যক্রম তরুণদের মাঝে ইতিবাচক মানসিকতা তৈরি করে এবং তাদের সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
এছাড়া সেলিম চৌধুরী হীরা তার বক্তব্যে বলেন, কারাতে চর্চা শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সঠিক পথে রাখতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া উচিত।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে ঈদ উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয় এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
আরও পড়ুন যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.