নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে মহান গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ এফএম. শামিম-এর সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েকুল হাসান, রাজিবপুর থানা অফিসার ইনচার্জ মুছা মিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার, অধ্যক্ষ মাহাবুবুর রশীদ মন্ডল, অধ্যাপক গোলাম
মস্তোফা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার আব্দুল লতিফ, উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাত্রির স্মৃতিচারণ করেন এবং সেই রাতে নিরস্ত্র বাঙালিদের উপর সংঘটিত বর্বরোচিত হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান। তারা বলেন, এই দিনটি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়, যা বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করেছিল।
আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকমণ্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
আরও খবর :ডাংধরায় খড়া জালে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে মৎস্যজীবীর মৃত্যু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.