মোঃ আতিক উল্লাহ চৌধুরী, রাউজান প্রতিনিধি;
চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার (২৫ মার্চ) বিকেলে ফকিরহাটস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন। রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাহেদুল আলম এবং সাবেক সভাপতি ও আজীবন সদস্য তৈয়ব চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার ও সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, সহ-সভাপতি এম. দিদারুল আলম, সহ-সভাপতি মিলন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক এ কে বারর, আতিক উল্লাহ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুনঃ ডিজেল সংকটকালে শৌরবিদ্যুৎ চালিত গভীর নলকুপেই কৃষকের স্বপ্ন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.