এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
২৪ মার্চ(মঙ্গলবার) তিনি কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, কেন্দ্রীয় স্টুডিও, ক্যাফেটেরিয়া এলাকা ও অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, যুগোপযোগী সম্প্রচার ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তিগত উন্নয়ন অপরিহার্য। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ একটি প্রতিষ্ঠানের প্রধান চালিকাশক্তি বলেও তিনি উল্লেখ করেন।
প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আধুনিক, পূর্ণাঙ্গ ও কার্যকর সম্প্রচার কেন্দ্রে রূপান্তর করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি কেন্দ্রের চলমান উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার ইমাম হোসেন, আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপ-প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.