নড়াইল প্রতিনিধি
গ্রামীণ ঐতিহ্য সমুন্নত আর নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে লোহাগড়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে লোহাগড়ার নারানদিয়া রেলস্টেশনে হাজারো মানুষের ঢল নামে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল তিনটার দিকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নবাসীর আয়োজনে নারানদিয়া রেলস্টেশনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঘোড়দৌড় উপলক্ষে রেলস্টেশনের আশেপাশে বসে গ্রামীণমেলা। মেলায় রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা।
নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে ১২টি ঘোড়া এ প্রতিযোতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা দেখতে মঙ্গলবার দুপুরে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুরা আসতে থাকে। এসময় লোহাগড়া উপজেলার নারানদিয়া রেলস্টেশন এলাকা হাজারো মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান।
এসময় লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বাপ্পি, খোকন সরদার, নাজমুল হুদাসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্য ও লোহাগড়া থানা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়নে জোর দিলেন তথ্য প্রতিমন্ত্রী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.