কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের নির্দেশনা এবং পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২১ মার্চ ২০২৬ তারিখে এ অভিযান পরিচালিত হয়।
এসময় থানার উপ-পরিদর্শক (এসআই) মধুসূদন সরকারের নেতৃত্বে একটি চৌকস দল পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের থানাঘাট এলাকায় অভিযান চালায়।
অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন কক্সবাজারের চকরিয়ায় এএসআই রূপনের মৃত্যু, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.