মোঃ হোসন শাহ্ ফকির ইসলামপুর ( জামালপুর) প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামপুর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর অশেষ রহমত ও মাগফেরাতের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের এক অনন্য শিক্ষা নিয়ে আসে এই ঈদ। আমি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি- ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।”
জাতীয় রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরে এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু বলেন, “আজ আমরা এক নতুন বাংলাদেশে ঈদ পালন করছি। জননেতা ও আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে দেশ আজ এক বৈষম্যহীন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে এগিয়ে চলেছে। তাঁর দিকনির্দেশনায় আমরা একটি সুন্দর, নিরাপদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর এই লক্ষ্য বাস্তবায়নে ইসলামপুরের মানুষ সবসময় ঐক্যবদ্ধ থাকবে বলে আমার বিশ্বাস।”
তিনি আরও বলেন, “এবারের ঈদ আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। জুলাই বিপ্লবের বীর শহিদদের আত্মত্যাগ এবং অগণিত ছাত্র-জনতার সংগ্রামের বিনিময়ে আমরা আজ নতুনভাবে নিশ্বাস নিতে পারছি। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি সকল শহিদ ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
ইসলামপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। আসুন, আমরা ঈদের এই খুশিতে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সব ধরণেরর অপপ্রচারকে রুখে দিয়ে আমরা চাঁদাবাজ, দখলবাজ ও সকল প্রকার অবিচারের বিরুদ্ধে লড়াই জারি রাখব এবং ইসলামপুর উপজেলাকে একটি আধুনিক মডেল আসন হিসেবে গড়ে তুলব।” তিনি দেশ ও জাতির সুখ, শান্তি এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে পুনরায় ঈদের শুভেচ্ছা জানান।
আরও পড়ুনঃ সুন্দরগঞ্জে এসএসসি ২০১১ ব্যাচের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.