
মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর ( জামালপুর) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামপুর উপজেলা ।বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং ওরা এগারো জন শহীদ স্মৃতি পরিষদ-এর সভাপতি শরিফুল ইসলাম খান ফরহাদ।
তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের ছােট ভাই।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে।
তিনি ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
শরিফুল ইসলাম খান ফরহাদ আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
পাশাপাশি সবাইকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।
শেষে ইসলামপুরবাসীসহ দেশের সব মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বিএনপির এই নেতা।
আরও পড়ুন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.