
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে ঈদ ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের কোনো প্রমাণ পাওয়া মেলেনি। গত ১৪ মার্চ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই চাল বিতরণের কার্যক্রম পরিচালিত হয়।
জানা যায়, চাল বিতরণে অনিয়ম হচ্ছে এমন খবর পেয়ে ওইদিন ঘটনাস্থলে যান কয়েকজন সাংবাদিক। তারা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত চাল এবং উপকারভোগীদের তালিকা যাচাই করে দেখেন। এতে কোন গড়মিল পাওয়া যায়নি। মোল্লারহাট ইউনিয়নের ২৩১৭ জন উপকারভোগীর জন্য ২৪.১৭ টন চাল বরাদ্দ দেওয়া হয়।
এরপর বেলা এগারটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার, সংসদ সদস্যের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে চাল বিতরণ করেন ওই ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আল আমিন মোল্যা। এ সময় ২৪১৭ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি হারে ২৪.১৭টন চাল বিতরণ করা হয়। বিতরণ শেষে ইউনিয়নের অফিশিয়াল প্যাডে উপকারভোগীর মাঝে যথাযথভাবে বরাদ্দকৃত সমুদয় চাল বিতরণ করা হয়েছে মর্মে স্বাক্ষর করেন উপস্থিত ব্যক্তিবর্গ। স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন মোল্লারহাট ইউনিয়নের ট্যাগ অফিসার আরাফাতুল ইসলাম সম্রাট, হাফিজুর রহমান (এমপির প্রতিনিধি), আব্দুস সালাম হাওলাদার, জাকির হোসেন বাচ্চু, আবদুর রাজ্জাক সিকদার, খোকন ব্যাপারী, মনির সিকদার, খলিল সরদার, জায়েদ ব্যাপারী, রেজাউল, রিমন মোল্লা, গোলাম মাওলা, ইমাম হোসেন, মাহামুদুল হাসান রাজু প্রমুখ।
অভিযোগের বিষয়ে সরকারি বিভিন্ন সংস্থার তদন্তেও অনিয়মের কোন প্রমাণ মেলেনি বলে জানা যায়।
এ ব্যাপারে মোল্লারহাট ইউনিয়নের প্রশাসক মোঃ আল আমিন মোল্যা বলেন, ইউনিয়নের কিছু লোক অনৈতিক সুবিধা চেয়েছিল। আইন বহির্ভূত হওয়ায় আমি তা দিতে পারিনি। এছাড়া ঈদ বকশিশের নামে কতিপয় সাংবাদিক চাঁদা দাবি করেছিল। এই উভয় গ্রুপ সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা গুজব ছড়িয়েছে। বিষয়টি আমি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এছাড়া শিগগিরই ওইসব মিথ্যা সংবাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মিডিয়ায় প্রতিবাদলিপি পাঠানো হবে।
আরও পড়ুন উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম নবাব
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.