আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সি হত্যা মামলার এজাহার নামীয় ১ নম্বর আসামি ড. মনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৬।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করতে সক্ষম হয়েছে র্যাব সদস্যরা।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প সূত্রে জানা যায়, সংঘর্ষে কৃষক দল নেতা তরু মুন্সি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ড. মনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়। মামলার পরপরই তাকে গ্রেফতারে অভিযান শুরু করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ড. মনোয়ার হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ঝিনাইদহে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কৃষক দল নেতা তরু মুন্সি নিহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে নিহতের পরিবার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.