কাহারোল প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ ব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৬ মার্চ ২০২৬ ইং তারিখে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরাম পুর সাহা পাড়া এলাকায় খাল খননের উদ্বোধনী করা হয়।
১৩ মার্চ শুক্রবার দুপুরে নির্ধারিত কর্মসূচির স্হান, উপজেলার রামচন্দ্র মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং শুকান দিঘি মাঠ সরেজমিন পরিদর্শন করেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ডাঃ এ জেড,এম জাহিদ হোসেন এম পি।
খাল খননের উদ্বোধনী স্থান ও মাঠ পরিদর্শন শেষে মাননীয় মন্ত্রী বক্তব্য রাখেন এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান মিয়া এম পি, দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বখতিয়ার উদ্দিন কচি,কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ ফরহাদ হোসেন আজাদ এম পি শুক্রবার সকালের দিকে এই কর্মসূচি পরিদর্শন করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.