
আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত হোটেলে অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পরিত্যক্ত হোটেলের ভেতর থেকে তিনজন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। ঝিনাইদহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতনু শাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন। র্যাব জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.