
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোলে পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত অনুপ্রেরণা ও দিক নির্দেশনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার কাহারোল উপজেলা অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন কাহারোল এরিয়ার আয়োজনে, পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত অনুপ্রেরণা ও দিক নির্দেশনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ওয়ার্ল্ড ভিশনে নিবন্ধিত ১৭০ জন এস এস সি ও এইচ এস সি প পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সভায় উপস্থিত থেকে পরীক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক উপদেশ প্রদান করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন, উপজেলা একাডেমির সুপারভাইজার মোঃ আরবার হাসনাত , উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আনিছুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা ওয়ার্ল্ড ভিশন এরিয়া ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার মার্টিন বিশ্বাস, প্রোগ্রাম অফিসার আলবিনশ সরেন ও প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ। সভা শেষে প্রত্যক পরীক্ষার্থীর হাতে ৫ টি কলম, ১ টি করে জ্যামিতি বক্স তোলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন।
আরও পড়ুন গোপালগঞ্জে পাওনাদারদের চাপে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.