নড়াইল প্রতিনিধি হাফিজুল নিল রিপোর্ট : -
বোরো মৌসুমে সেচের গুরুত্বপূর্ণ সময়ে ডিজেল সংকটে দুশ্চিন্তায় পড়েছেন নড়াইলের প্রান্তিক কৃষকেরা।স্থানীয় বাজারে চাহিদামতো ডিজেল না পাওয়ায় সময়মতো জমিতে পানি দিতে পারছেন না অনেকেই।এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের সাব্বির হোসেন এবার তিন একর জমিতে বোরো ধানের আবাদ করেছেন। জমিতে সেচ দিতে তিনি ডিজেল চালিত সেলোমিশন ব্যবহার করেন। অন্যান্য বছরের তুলনায় ধানের চারা ভালো হলে ও সময় মতো পানি দিতে না পারায় দুশ্চিন্তায় রয়েছেন তিনি৷
(ভক্সপপ-১ সাব্বির হোসেন)
শুধু গোবরা এলাকার সাব্বির নন। তার মত জেলার বিভিন্ন এলাকার কৃষকেরা একই সমস্যায় পড়েছেন।
(ভক্সপপ-২)
স্থানীয় বাজারে প্রতি লিটার ডিজেল ১০৫ টাকায় পাওয়া যেত। এখন তা ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও এর চেয়ে বেশি দাম ও নেওয়া হচ্ছে।
(ভক্সপপ-৩)
কেউ বেশি দামে ডিজেল বিক্রি করলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। সেই সাথে কৃষকদের আতঙ্কিত না হওয়ার আশ্বাস এ কর্মকর্তার
( সিন্ক-১)
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,নড়াইল, উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমান।
পে-অফ-
যদি ডিজেলের সংকট দ্রুত সমাধান না হয়, তাহলে বোরো মৌসুমে সেচ দিতে ব্যর্থতার কারনে তাদের ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন জেলার কৃষকেরা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.