
মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন একটি মিনি পিকআপ ভ্যান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) ভোরে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার শেরপুর-শ্রীবরদী আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে নীল রঙের ঢাকা মেট্রো-ন ১৮-৬০৩৫ নম্বরের একটি মিনি পিকআপ ভ্যান থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে গাড়িটির কোনো মালিক বা চালককে পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলমের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া ১০ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম সোমবার দুপুরে মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.