
মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
দিনাজপুরের খানসামা উপজেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ঈদগাহ ময়দানের জন্য নতুন ইমাম ও কমিটি নির্বাচিত করা হয়েছে। স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে তেবাড়িয়া ঈদগাহ ময়দানের ইমাম হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ জহুরুল ইসলাম আজমী। সহকারী ইমাম হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মাওলানা মোঃ আনিসুর রহমান।
এছাড়াও ঈদগাহ পরিচালনা কমিটির সম্মানিত সর্দার হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন এবং সহকারী সর্দার হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হযরত আলী।
স্থানীয় মুসল্লিরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত ইমাম ও কমিটির নেতৃত্বে তেবাড়িয়া ঈদগাহ ময়দানের ধর্মীয় কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালিত হবে এবং মুসল্লিদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে।
আরও পড়ুন গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.