
মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীডে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে গত সোমবার সকালে দারিদ্র্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি (দাপুস) এর আয়োজনে দাপুসের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ৮টি পরিবারের মাঝে দুইটি করে ১৬টি ছাগল এবং দুইজন প্রতিবন্ধীর মাঝে দুইটি হুইল চেয়ার বিতরণ করা হয়।
দাপুসের নির্বাহী পরিচালক মো: আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মদন গোপাল পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লীড এনজিও সমাজসেবা যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: আমিনুল ইসলাম, কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, এনজিও ফোরাম সরিষাবাড়ীর সাধারণ সম্পাদক সাংবাদিক মো: বাদশা ভূঁইয়া।
আরও পড়ুন চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.