নিজস্ব প্রতিনিধি, তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ৬ মার্চ শুক্রবার বিকেল ৫ টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চর রাজিবপুর উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি ডাঃ মাহমুদ মুরাদী এবং মাওলানা মোঃ মফিজুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চর রাজিবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহীন। বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা শেষে ইফতার পরিবেশন করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ফিতা কেটে সংগঠনের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.