
আমির হোসেঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকার শিমুলতলা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত প্রায় ৯টা ২৫ মিনিটের দিকে এসআই মো. হারুনার রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় জুরকাঠি এলাকার শিমুলতলা মোড়ের পাকা রাস্তার ওপর অবস্থানরত মো. রিপন খলিফা (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক রিপন খলিফা নলছিটি উপজেলার সিকদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মহরাম খলিফার ছেলে।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হলে তার পরনে থাকা জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাত পৌনে দশটার দিকে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.