
আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি: আঁধার পেরিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় এবং ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বর বাড়ি সংলগ্ন ঢুসমারা যুব সমাজের উদ্যোগে স্থানীয় কবরস্থান মসজিদ ও নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির পক্ষ থেকে এটি ছিল ৬ষ্ঠ বার্ষিক গণ-ইফতার মাহফিল।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আবু হায়াত নূরুন্নবী। অনুষ্ঠানে গেস্ট অব অনার ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ ইউনুস আলী খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ধনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম জাবেদ, আটোয়ারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আতা, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সদস্য মোঃ সেলিম জাভেদ (বাদল), আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মিলন-এ আজম এবং ৩নং ধনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা (মাসুম)।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, "মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। যুব সমাজের এমন ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল আয়োজন এলাকার ধর্মীয় ও সামাজিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিশেষ করে স্থানীয় কবরস্থান ও মাদ্রাসার উন্নয়নে যুবকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।"
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং স্থানীয় কবরস্থান ও মাদ্রাসার সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে শত শত ধর্মপ্রাণ মানুষ একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.