
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাউদ গাজী (৫২) নামে ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চাচই-ধানাইড় গ্রামে অবস্থিত আগুন ব্রিকস্ নামক ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত দাউদ গাজী খুলনার পাইকগাছা থানার হকলারচক গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ লোহাগড়া উপজেলার আগুন ব্রিকস্ নামে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে প্রতিদিনের ন্যায় দাউদ গাজী নামে ওই ব্যক্তি আগুন ব্রিকস্ নামে ওই ইটভাটায় পানির মোটর চালিয়ে ইট তৈরির মাটি ভেজানোর কাজ করছিলেন। এদিন কাজ চলাকালীন হটাৎ করে মোটর বন্ধ হয়ে যায়। এরপর তিনি ভেজা কাপড়ে মোটরের সুইচ চালু করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন গাইবান্ধায় ২৫ ও ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.