
বিশ্বজিৎ চন্দ্র সরকার
বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামে ঐতিহ্যবাহী মা শীতলা পূজা উপলক্ষে লাখো ভক্তের সমাগম ঘটেছে। প্রায় তিনশত বছর ধরে এ পূজা পালিত হয়ে আসছে বলে জানান স্থানীয় বাসিন্দা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।
মন্দির কমিটির সভাপতি মনমথনাথ মন্ডল জানান, প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মা শীতলা পূজা অনুষ্ঠিত হয়েছে। শীতলা মন্দিরের পাশাপাশি একই প্রাঙ্গণে আরও চারটি মন্দির রয়েছে—গোবিন্দ মন্দির, হরি মন্দির, শিব মন্দির ও দূর্গা মন্দির। সব মিলিয়ে পাঁচটি মন্দিরকে কেন্দ্র করে ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, ভক্তরা বিভিন্ন মানত করে মা শীতলার কাছে প্রার্থনা করেন। মানত পূর্ণ হলে তারা পূজার দিন মন্দিরে এসে অর্পণ করেন। পূজাকে ঘিরে স্থানীয় হাইস্কুল ও প্রাইমারি স্কুল মাঠজুড়ে বসে ঐতিহ্যবাহী একদিনের বিশাল মেলা। তবে পূজার চার-পাঁচ দিন আগে থেকেই দোকানিরা তাদের দোকান বসানো ও প্রস্তুতির কাজ শুরু করেন।
মন্দির ও মেলা কমিটির নেতাকর্মীরা জানান, এবারের মেলার উদ্বোধন করেন এস এম জিলানী। প্রতি বছরের মতো এবারও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা ও মেলা সম্পন্ন হয়েছে।
মেলায় আগত ব্যবসায়ীরা জানান, নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতা সক্রিয় থাকায় তারা নির্বিঘ্নে কেনাবেচা করতে পেরেছেন।
এদিকে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবারসহ মেলা পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
মন্দিরের পুরোহিত ও এলাকাবাসী জানান, একই স্থানে অবস্থিত পাঁচটি মন্দিরের বর্তমান অবকাঠামোগত অবস্থা উন্নয়ন ও সংস্কারের দাবি রাখে। তারা সরকারের কাছে দ্রুত সংস্কার ও উন্নয়ন কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছেন।
ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস ও মিলনমেলার আবহে জোয়ারিয়ার মা শীতলা পূজা আবারও পরিণত হয়েছে ভক্তদের এক মহামিলনমেলায়।
আরও পড়ুন ঈদযাত্রা নিরাপদ করতে মোটর ও বাস মালিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.