
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা পুলিশে পদোন্নতি পাওয়া এক সদস্যকে আনুষ্ঠানিকভাবে নতুন পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পদোন্নতি একজন কর্মকর্তার কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি। তবে এর সঙ্গে দায়িত্বও বাড়ে। তিনি দেশ ও জনগণের সেবায় পেশাদারিত্ব, সততা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, মানবিকতা এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংক্ষিপ্ত হলেও অনুষ্ঠানটি ছিল মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও দায়িত্ববোধ আরও শক্তিশালী
আরও পড়ুন টুঙ্গিপাড়ায় বিশুদ্ধ পানির নিশ্চয়তায় উচ্চ জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.