আমির হোসেন: ঝালকাঠি পৌরসভার রোনালছে খেয়াঘাটের ইজারা নিয়ে হাইকোর্টে রিট চলমান থাকা অবস্থায় নতুন করে দরপত্র আহ্বানের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝালকাঠি সদর উপজেলা নৌকামাঝি শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলন করে টেন্ডার প্রক্রিয়া স্থগিতের জোড় দাবি জানিয়েছেন।
সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মো. সাইদুল ইসলাম, সহ-সভাপতি মো. বেলায়েত মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, প্রচার সম্পাদক মো. মাসুম মোল্লা, সদস্য নজরুল ইসলাম, আ. আলি তালুকদার, বারেক বেপারি, রুবেল বেপারী, আকব্বর আলি, নান্নু মীর, রশিদ হাওলাদার প্রমুখ।
লিখিত বক্তব্যে জানানো হয়, বাংলা ১৪৩২ সালের জন্য রোনালছে খেয়াঘাটের ইজারা নিয়ে জটিলতা তৈরি হলে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হাইকোর্টে ৬৩২৭/২০২৫ নম্বর রিট দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। আদালতের আদেশ অনুযায়ী পেশাদার পাটনীরা খেয়াঘাটে যাত্রী পারাপার করে জীবিকা নির্বাহ করছেন বলেও দাবি করা হয়।
কিন্তু মামলা নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও ঝালকাঠি পৌরসভা বাংলা ১৪৩৩ সালের জন্য নতুন করে দরপত্র আহ্বান করে এবং ৮ লাখ ৩৬ হাজার টাকা ইজারা মূল্য নির্ধারণ করে—যা তারা নীতিমালাবহির্ভূত বলে উল্লেখ করেন। ইউনিয়নের পক্ষ থেকে আগের তিন বছরের গড় ইজারার ওপর ১০ শতাংশ বৃদ্ধি করে ইজারা দেওয়ার আবেদন জানানো হয়েছিল বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, পৌরসভায় বিষয়টি জানতে গেলে যুবদল সংশ্লিষ্ট কয়েকজন তাদের হুমকি দেন, মারধর করেন ও ১০ লাখ টাকা দাবি করেন। এ সময় ২ লাখ ৮৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয়। আহত একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে রোনালছে খেয়াঘাটের চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টেন্ডার প্রক্রিয়া স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আরও পড়ুন অভিনব কৌশলে বালু পাচার: ঝিনাইগাতীতে যুবকের ৬ মাসের কারাদণ্ড
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.