নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: শেরপুরে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক বৃদ্ধ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় পরিচালিত অভিযানে ৭০ বছর বয়সী মোঃ আব্দুর রশিদকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৫ হাজার ২ শত পিস ইয়াবা ট্যাবলেট।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড় নয়াপাড়া এলাকায়, বকশিগঞ্জ-নন্দীর বাজার পাকা সড়কের উপর মাদকবিরোধী তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে সন্দেহভাজন আব্দুর রশিদকে আটক করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আব্দুর রশিদ (৭০) কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা-এর যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর চরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ফুল মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আব্দুর রশিদের বিরুদ্ধে শেরপুর সদর থানা-য় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, “গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নন্দীর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আব্দুর রশিদকে শনিবার বিকেলেই শেরপুরের বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
আরও খবর: কক্সবাজার বর্ণাঢ্য আয়োজনে স্টার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.