
নড়াইল প্রতিনিধি
নড়াইলে বাবা-ছেলেসহ চারজন হত্যার ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হামলায় নিহত ওসিবুর ফকিরের বাবা ওসমান ফকির বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাতে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে ৬৯ জনের নাম উল্লেখসহ আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ইতোমধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খয়েরুজ্জামান মোল্যা (খায়ের) ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বলের অনুসারী খলিল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে। এরই জেরে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সেহরির পর খয়ের চেয়ারম্যানের সমর্থকরা খলিল শেখের সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও চাচাতো ভাই ফেরদৌস শেখকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চেয়ারম্যান খায়েরপন্থী ওসিবুর ফকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন তরফদার মাহামুদ তৌফিক (বিপু ) কে উপজেলা চেয়ারম্যান চায় মহেশপুরবাসী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.