
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসন-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে মান্দা উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়া পরিচালিত হওয়ায় মেসার্স ছবিরন ব্রিকসকে ১ লাখ ১০ হাজার টাকা এবং মেসার্স ছালেহা ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল কোর্ট সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এসব জরিমানা করা হয় এবং আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, নওগাঁ-এর একটি চৌকস দল অংশ নেয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে হৃদয়ে -৮৩ ব্যাচের সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.