
মাহবুবুজ্জামান সেতু,স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পবিত্র ০৭ রমজান শহরের বই পট্টিস্থ আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকার্স ক্লাব, নওগাঁ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাখাওয়াত হোসেন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, বগুড়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রোজা মানুষকে ধৈর্যশীল ও মানবিক হতে শিক্ষা দেয়। তিনি ব্যাংকিং খাতে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এতে নওগাঁ জেলার বিভিন্ন ব্যাংকের জোনাল হেড, বগুড়া ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক, বিভিন্ন ব্যাংকের জোনাল প্রধান, সোনালী ব্যাংক বগুড়ার জিএমসহ নওগাঁর বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
ইফতারের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় কোরআনের আয়াত—“হে ঈমানদারগণ! তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে” (সূরা বাকারা-১৮৩)—পাঠ করা হয়। পরে দেশ, জাতি ও ব্যাংকিং খাতের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া শেষে অতিথিরা ইফতারে অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আরও পড়ুন ঢোলারহাটে আটরশি কর্মী গ্রুপ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.