
কাহারোল (দিনাজপুর)প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোলে খাল খনন ও নদী সংরক্ষণ কাজ পরিদর্শন করেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ২৬ ফেব্রুয়ারী ২০২৬ রোজ বৃহস্পতিবার বিকেলে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ঢাকা থেকে সরাসরি এসে কাহারোল উপজেলার রামচন্দ্র পুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত পূনর্ভবা নদীর তীরে বলরাম পুর সরকার পাড়া সংলগ্ন খাল খনন ও নদী সংরক্ষণ কাজ পরিদর্শন করেন।
জানা যায়,বর্তমান বিএনপি সরকারের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ব্যাবধানে কাহারোল উপজেলা দিয়ে প্রবাহিত পূনর্ভবা নদী সংলগ্ন বলরাম পুর গ্রামে ২২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার খাল খনন, ৩৯৫ মিটার নদী সংরক্ষণ কাজ, রাস্তায় দুটি কালভার্ট ও একটি ছয় নোস রেগুলেটর নির্মাণ করা হবে।খাল খনন প্রকল্প পরিদর্শন কালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এর সাথে উপস্থিত ছিলেন, দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওলিউর রহমান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
আরও পড়ুন ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধা নিবাস নির্মাণে ঘুষ দাবির অভিযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.