নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার চর রাজিবপুর মন্ডলপাড়া গ্রামের কৃতী সন্তান তাসনিম তাবাসসুম রাইসা আবারও অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে।
রোকনুজ্জামান রাজু’র মেয়ে তাসনিম তাবাসসুম রাইসা
রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
এটি শুধু একটি পরীক্ষার ফলাফল নয়—এটি তার অধ্যবসায়, মেধা ও নিষ্ঠার উজ্জ্বল প্রমাণ। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও সে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে এলাকায় কৃতিত্বের পরিচয় দিয়েছিল। ধারাবাহিক এই সাফল্যে সে তার পরিবার, বিদ্যালয় এবং পুরো রাজিবপুরবাসীর মুখ উজ্জ্বল করেছে।
তার এই অর্জনে শিক্ষকবৃন্দ, অভিভাবক, আত্মীয়স্বজন ও এলাকাবাসী গভীর আনন্দ ও গর্ব অনুভব করছেন। ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে প্রতিষ্ঠিত করবে—এমন প্রত্যাশা সবার।
তাসনিম তাবাসসুম রাইসার উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন সাফল্যের জন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী।
আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত, সুস্বাস্থ্য ও জ্ঞান-বিজ্ঞানে আরও অগ্রগতি দান করেন—আমিন।
আরও খবর: জয়পুরহাটে ৩ টি কারখানায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.