গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে মাদক কারবারিরা টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থানা মোড় চারমাথা থেকে একটি মোটরসাইকেলসহ ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও খবর : রাজিবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.