
মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় শয্যাশায়ী শ্বশুরকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেহেনাজ বেগম (৪০) নামের এক গৃহবধূ।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ভেলারপাড় চক দুর্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, বিরামপুর উপজেলার শিবপুর গ্রামের ধান ব্যবসায়ী তোজাম মোল্লার পিতা জালাল মোল্লা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। মঙ্গলবার তাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে পুত্রবধূ মেহেনাজ বেগম অটোরিকশাযোগে বিরামপুরে আসছিলেন। পথিমধ্যে ভেলারপাড় এলাকায় চলন্ত অটোরিকশা থেকে তিনি ছিটকে পাকা সড়কে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।এই হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা অটোরিকশা চলাচলে অধিক সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, ঘটনার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন গোপালগঞ্জের কোটালিপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.