
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা গ্রামের প্রয়াত মো. মিলু ঠাকুরের সন্তান মোহাম্মদ রায়হান ঠাকুর এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে লক্ষ্মীপাশাস্থ রায়হান ঠাকুরের নিজ বাড়িতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও দুস্থদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর, মো. খাইরুল ইসলাম, কাজী ইমরান, সোহেল রানা লাক্সমি, সাজ্জাদ সিকদার, আনিচুর রহমানসহ প্রমুখ।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল, ছোলা, বেসন, চিনি, তেল, খেজুর, মুড়ি। এ সময় ১০০ পরিবারের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.