
এ.এস আব্দুস সামাদ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে টানা অভিযানে বিপুল পরিমাণ মাদক, ভারতীয় ওষুধ ও মদ জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
১৯ ও ২০ ফেব্রুয়ারি বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে কয়েক হাজার পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৪৭ বোতল কফ সিরাপ, ৭০ বোতল ভারতীয় মদ এবং দুই দফায় মোট ২,০০৪ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ১৮ লাখ টাকার বেশি।
এসময় শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত গমনের চেষ্টা করলে পদ্মপুকুর গ্রামের মোঃ রিপন মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়। ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পারাপার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন রাউজান প্রেস ক্লাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন দানবীর আলহাজ জসিম উদ্দিন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.