
নড়াইল প্রতিনিধি
দীর্ঘ ১৮ মাস পরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে উদ্বোধন করেছেন নেতা-কর্মীরা। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন নেতা-কর্মীরা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। যার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, নড়াইল জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী আব্দুল আলিমের নেতৃত্বে নোয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দেন। পরে অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাঁসবে’, ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার’, এমন স্লোগান দেয় তারা।
নড়াইল জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কাজী আব্দুল আলীম ফেসবুক পোস্টে জানান, দীর্ঘ ১৮ মাস পরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার অন্তর্গত বাংলাদেশ আওয়ামী লীগ ৪ নং নোয়াগ্রাম ইউনিয়ন মানিকগঞ্জ বাজার আঞ্চলিক কার্যালয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে শুভ উদ্বোধন করলাম।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ঘটনাটি আমরা শুনছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন প্রবাসী রায়হান ঠাকুরের পক্ষ থেকে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.