
মোঃহোসন শাহ্ ফকির জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে নাশকতা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও তিন নেতার আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) জামালপুর সংশ্লিষ্ট আদালতে হাজিরা দেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.আব্দুস সালামসহ তিন নেতা। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে প্রেরণকৃত অপর দুজন হলেন-উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক জিয়াউল হক জিয়া এবং পৌর যুবলীগ-এর যুগ্ম আহ্বায়ক কায়সার মাহমুদ রানা।
আদালত সূত্রে জানা গেছে,নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন নড়াইল মিষ্টান্ন ভান্ডারকে পোড়া তৈল ব্যাবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.