নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন এবং আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান। এছাড়াও সভায় অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজিবপুর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল হাই সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার প্রতিনিধি ডা. শাহাবুদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে যথাযথভাবে তুলে ধরা জরুরি। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কর্মসূচি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
একই সঙ্গে আসন্ন পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে বাজার মনিটরিং জোরদার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভেজাল ও মজুদদারি রোধ, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখা, বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক রাখা, মসজিদ ও তারাবির নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের করণীয় বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামিম বলেন, “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় চেতনার প্রতীক। একই সঙ্গে রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই দুটি গুরুত্বপূর্ণ উপলক্ষ ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে কর্মসূচিতে অংশ নিতে পারে—সে লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করবে।”
তিনি আরও বলেন, সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।
সভা শেষে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব বণ্টন ও বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
আরও খবর : বইমেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত ইত্তেবা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.