মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
শনিবার রাতে ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয়দের ভাষ্য, রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এ সময় আরও তিনজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন। বিস্ফোরণের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা এখনো নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।
ফাটাপাড়ার কালাম আলীর বাড়িতেই এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
আরও পড়ুন ধানের শীষের জয়ে কিশোরগঞ্জ-৪ এ উৎসবের আমেজ, ঐক্য ও উন্নয়নের বার্তা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.