
মোঃ শাকিল আহামাদ রাজশাহী :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের ইসফা খায়রুল হক শিমুলের পক্ষে রাজশাহীর দুর্গাপুরে নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের আয়োজনে দুর্গাপুর বাজারে এ গণসংযোগ শুরু হয়।
গণসংযোগ ও মিছিলটি দুর্গাপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুক্তাদের হোসেন (মন্টু), আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্য মিনহাজ সরকার, বিএনপি নেতা জুয়েল রানা, যুবদল নেতা সোয়াদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের ভোটই সবচেয়ে বড় শক্তি। তারা তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে বলেন, ভয়ভীতি উপেক্ষা করে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভোটাররা যেন বাধাহীনভাবে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, জনগণের রায়ে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাই ইসফা খায়রুল হক শিমুলের মূল লক্ষ্য।
আরও পড়ুন মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.