
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আসলাম মোল্লা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার জনাব ড. এস এম ফরহাদ হোসেন।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আলোচনাকালে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য।
সভায় বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ, মাদক বিরোধী অভিযান জোরদার, শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, সড়ক অবকাঠামোর উন্নয়ন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, বাজার তদারকি কার্যক্রম জোরদার এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আসলাম মোল্লা সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নিজ নিজ দায়িত্ব আরও আন্তরিকতার সাথে পালনের নির্দেশনা দেন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও পড়ুন দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থী শিমুলের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.