
সিনিয়র স্টাফ রিপোর্টার:
নওগাঁর মান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মান্দা উপজেলার চকগোপাল গ্রামের বটতলা বাজারে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম আল আমিন (২০)। তিনি চকগোপাল গ্রামের মোঃ আবুল কালামের ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়, আল আমিন তার বাবা এবং বড় ভাইয়ের সঙ্গে বাজারে বসে পারিবারিক বিষয় নিয়ে কথা বলছিলেন। এ সময় প্রতিবেশী আশরাফ আলী (৫০) কোনো কারণ ছাড়াই আল আমিনের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে আশরাফ আলী পাশে থাকা কাঠের বাটাম দিয়ে হত্যার উদ্দেশ্যে আল আমিনের মাথায় আঘাত করতে গেলে তিনি সরে দাঁড়ান। এতে আঘাতটি তার বাম হাতের বাহুতে লাগে এবং সেখানে মারাত্মক ফুলে যাওয়া ও জখম হয়।
এ সময় আশরাফ আলী আল আমিনকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগে বলা হয়েছে। পরে আল আমিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত আশরাফ আলী ও মাসুদ রানা ঘটনাস্থল ত্যাগ করেন। যাওয়ার সময় তারা ভুক্তভোগী ও তার পরিবারকে একা পেলে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত আল আমিনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মোঃ ইনতাজ, মোঃ আবুল কালাম ও মোঃ সাইফুল ইসলামের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও অনেকে ঘটনাটি দেখেছেন বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে আহত আল আমিনের বড় ভাই মোঃ আবু জাফর বলেন,
“আমার ভাইয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় সঙ্গে সঙ্গে থানায় যেতে পারিনি। এখন ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ করেছি।”
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন লাকসামে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে পিএফজি দলের ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রচারণা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.