
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া-রাধানগর সড়কের পাশে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের বিকাশ ওরফে বাবলু সাহার বিরুদ্ধে। অনুমতি ছাড়াই ৩ ফেব্রুয়ারি সড়কের পাশের সিরিস ও মেহগনি প্রজাতির প্রায় ১২টি গাছ কেটে স্থানীয় ইতনা বাজারের এক ব্যবসায়ীর কাছে প্রায় লক্ষাধিক টাকায় বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগের পর ইউনিয়ন পরিষদের চৌকিদার গাছ কাটা বন্ধের চেষ্টা করলেও তা মানা হয়নি। পরে ইউনিয়ন নায়েব আবুল বাশার ঘটনাস্থলে গিয়ে গাছ অন্যত্র না সরানোর নির্দেশ দেন এবং বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেন।
অভিযুক্ত বাবলু সাহা প্রথমে দাবি করেন, গাছগুলো তিনি নিজেই লাগিয়েছিলেন। তবে পরে নিজের অপরাধ স্বীকার করেন।
ইউনিয়ন নায়েব জানান, মামলার কথা বললে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেন এবং জব্দকৃত গাছ এসিল্যান্ড অফিসে পাঠানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা জানান, জব্দকৃত গাছ তার কার্যালয়ে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে ইউএনও’র সঙ্গে কথা বলে জানানো হবে।
আরও পড়ুন আমরা নির্বাচিত হলে দেশকে দূর্নীতি মুক্ত করা হবে —মোঃ মতিউর রহমান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.